skip to main |
skip to sidebar
Mobile Number Portability (MNP) চালু করার জন্যে কাজ শুরু

আগামী ছয় মাসের বাংলাদেশে Mobile Number Portability (MNP) চালু
করার জন্যে কাজ শুরু করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। আগামী
সপ্তাহে অনুষ্ঠিত কমিশন বৈঠক থেকেই এ বিষয়ে অপারেটরদের নির্দেশ দেওয়া হবে
বলে জানিয়েছেন বিটিআরসি’র সংশ্লিষ্ট বিভাগগুলো।
MNP= বিদ্যমান নম্বর ঠিক রেখেই ইচ্ছে মতো অপারেটর বদলের সুযোগ.
তবে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে গ্রামীণফোনের সিইও বিবেক সুদ বলেছেন,
তারা এমএনপি’র বিপক্ষে। কারণ এর ফলে নতুন অপারেটরদের সম্ভাবনা বাড়লেও তারা
খানিকটা হলেও ঝুঁকিতে পড়বেন।
অন্যদিকে এয়ারটেলের কর্পোরেট বিভাগের প্রধান আশরাফুল হক চৌধুরী বলেছেন, এর
আগে দফায় দফায় তারা এমএনপি’র বিষয়ে দাবি জানালেও শেষ পর্যন্ত এটি
আধারেই থেকে গেছে। এখন অনেক বিলম্ব হয়ে গেলেও এটি বাস্তাবায়িত হলে তাতে
গোটা দেশেরই লাভ হবে।
ভারতে এই পরিবর্তনের জন্যে ১৯ রুপী করে খরচ
করতে হয়। থাইল্যান্ডে খরচ করতে হয় ৯৯ বাথ করে। তবে মালয়েশিয়াতে এটি
ফ্রি। ভারতে তৃতীয় অপর একটি কোম্পানি এমএনপি’র কাজ করে দিলেও বাংলাদেশের
অপারেটরগুলো এর বিপক্ষে বলেছে। ফলে নিজেদেরকেই এখন প্রযুক্তি স্থাপন করতে
হবে।
মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জার্মানি, ব্রাজিলসহ
অনেক দেশেই এখন এমএনপি আছে। পাশের ভারত ২০০১ সালে এই প্রযুক্তি গ্রহন
করেছে। পরে পাকিস্তান এবং শ্রীলংকাও এমএনপি’র বাস্তাবায়ন করেছে। (প্রিয়
টেক)
[ আমাদের কথাঃ MNP সার্ভিসটি চালু হলে সবচেয়ে বেশী উপকৃত
হবে গ্রাহক, কারণ তারা যে অপারেটরে কম মূল্যে বেশী সেবা পাবে সেই অপারেটর
এর নেটওয়ার্কে চলে যাবে । ফলে গ্রাহক হারানোর ভয়ে সকল অপারেটরই গ্রাহকদের
সর্বোচ্চ সার্ভিস দেওয়ার চেষ্টা করবে । এক্ষেত্রে একচেটিয়া বাজার
ব্যবহার পরিবর্তন হবে ]
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন