Social Icons

বুধবার, ২৪ এপ্রিল, ২০১৩

ডাউনলোড করার আগেই Rar বা Zip ফাইলের মধ্যে কী আছে তা দেখে নেওয়া


clip_image002মরা অনেক সময়ই নানা রকমের রার বা জিপ ফাইল ইন্টারনেট থেকে ডাউনলোড করে থাকি,এটা জানার উপায় থাকে না যে আসলেই রার বা জিপ ফাইলটির মধ্যে কী আছে।যে ফাইলটি ডাউনলোড করতে চলেছি সেটি ছোট হলে তবুও ঠিক আছে,কিন্তু ফাইলটি যদি আকারে বড় হয় এবং ডাউনলোড করার পরে যদি দেখা যায় ফাইলটির মধ্যে প্রয়োজনীয় আসল জিনিসটিই নেই তাহলে খুব খারাপ লাগে।
এছাড়াও এই সমস্ত ফাইলগুলির মধ্যে প্রয়োজনীয় ফাইলটির সঙ্গে কিছু অপ্রয়োজনীয় জিনিসও থাকে যেগুলি
কিছু কাজে আসে না।ফ্যায়ারফক্সের Archview নামের এই এডঅন্সটির মাধ্যমে ডাউনলোডের আগেই দেখে নেওয়া যাবে রার বা জিপ ফাইলটির মধ্যে আসলে কী আছে।

clip_image004
এখানে শুধুমাত্র প্রয়োজনীয় ফাইলটি ডাউনলোড করে নেওয়া যাবে। Archview নামের এই এডঅন্সটি ইনস্টল করার পরে ফ্যায়ারফক্সকে একবার রিস্ট্রাট করে নিতে হবে এরপর যে কোন রার বা জিপ ফাইল ডাউনলোড করার আগেই অটোমেটিক্যালি ভাবে ফ্যায়ারফক্স এর ভিতরে কী আছে তা দেখিয়ে দেবে।
Archview এডঅন্স

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks