হা আমার মনে হয় মনে না থাকার কথা না ! যাই হোক জগত টা দেখতে এখন আর জগতে ঘোরে বেড়াতে হবে না ! চাইলেই আপনি আপনার ঘরে বসেই এই বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে দেখে নিতে পারেন এক নিমিষে ! আমার কথা বিশ্বাস হচ্ছে না ? থাহলে আপনাকে অবশ্যই এই পোষ্টের
সম্পূর্ণ টা দেখতে হবে
গুগল আর্থ প্রথম তৈরি করেছিল (Keyhole, Inc)। ২০০৪ সালে গুগল কিনে নিয়েছিল Keyhole, Inc কোম্পানিটি । এর পর গুগল আর্থ সেবাটিকে আরও জনপ্রিয় করতে গুগল ব্যপক উন্নয়ন সাধন করে এই সেবাটির ! এই উন্নয়নের ফলে আজকের এই অবস্তানে গুগল আর্থ ! যার প্রতিদ্বন্দ্বী একমাত্র নিজেই ! গুগল আর্থ বিশ্বে অন্যতম জনপ্রিয় একটি সেবা। যে কেউ বিনামূল্যে এই সফটওয়্যারটি ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। এটি ব্যবহার করে স্যাটেলাইট থেকে তোলা সম্পূর্ণ পৃথিবীর 3D ছবি দেখা যায়! এবং ঠিকান লিখে খুজে বের করা যায় পৃথিবীর যেকোন স্থানের 3D ছবি সহ সম্পূর্ণ ম্যাপ । নিয়মিত এই ছবিগুলি আপডেট করা ছাড়াও সফটওয়্যারটিতে যুক্ত করা হচ্ছে নুতন নতুন সুবিধা। যেমন একেবারে প্রথমে এটিতে শুধুমাত্র স্যাটেলাইট থেকে তোলা ছবি দেখা যেত । পরবর্তীতে যুক্ত করা হয় বিশেষ বিশেষ স্থানের ত্রিমাত্রিক মডেল। এর পরপরই চালু করা হয় স্ট্রীট ভিউ সুবিধাটি। যেখানে বিভিন্ন এলাকার ছবি যুক্ত করা হয়। বড় ধরনের এই পরিবর্তন ছাড়াও ছোট ছোট বিভিন্ন ধরনের সুবিধা যুক্ত করা হচ্ছে নিয়মিতভাবে। এর সাথে আরেকটি সুসংবাদ হল আমাদের বাংলাদেশ অচিরেই গুগলের স্ট্রীট ভিউ সেবার অন্তর্ভুক্ত হতে যাচ্ছে ! গুগলের স্ট্রীট ভিউ এর গাড়ি এখন বাংলাদেশের বিভিন্ন স্থানের ছবি তুলে যাচ্ছে যা কিছুদিন পর আমরা গুগল ম্যাপ/স্যাটেলাইট বা গুগল আর্থ এর মাধ্যমে দেখতে পাবো
তাহলে আর কথা না বাড়িয়ে নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন । ডাউনলোড করে নরমাল নিয়মে ইন্সটল করুন এবং যথারিতি ডেক্সটপ এর আইকন থেকে ২ ক্লিক করে সফটওয়্যার টি ওপেন করুন । ওপেন করার পর নিচের চিত্রের মত আসবে । এখন সার্চ অপশন থেকে আপনার কাঙ্কিত অঞ্চলের নাম লিখে সার্চ করুন এক মুহূর্ত অপেক্ষা করে দেখেন আপনার চোখের সামনে এক বিস্ময় ! সত্যি বলছি গুগল আর্থ প্রযুক্তির এক মহা বিস্ময় !
আমি গুগল আর্থ এর সর্বশেষ আপডেট ভার্সন Google Earth 7.1.1.1580 Beta ! আপনাদের সাথে শেয়ার করলাম। Google Earth 7 এর
নতুন যে বিষয় গুলা অন্তর্ভুক্ত করা হয়েছে আমি পোস্ট এ বিস্তারিত উল্লেখ
করেছি , আবার এই বিষয়ে আলোচনা করার প্রয়োজন আছে বলে মনে করি না । সফটওয়্যার টি মাত্র ২৪,২৩ MB
! আমি নিচে ২ টি ডাউনলোড লিংক শেয়ার করবো । আপনার যেটা থেকে ইচ্ছা ডাউনলোড
করে নিতে পারেন। এটা উইন্ডোজ এর যে কোন ভার্সন সমর্থন করে ।
গুগল আর্থ অফিশিয়াল সাইট থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
ডাইরেক্ট ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
***********************************************************************************
এই
বিশ্বটাকে কত সুন্দর করে যে সৃষ্টি করেছ প্রভু তার কতোটুকুই বা দেখতে
পারলাম ! কিন্তু যা দেখি তাতেই বিস্ময়ে হতবাক হয়ে যাই ! প্রযুক্তি টাও একটা
আশীর্বাদ, আসুন প্রযুক্তি কে সটীক রাস্তায় ব্যাবহার করি । প্রযুক্তির
খারাপ দিক টা বর্জন করি ভাল দিক টা গ্রহন করি ।
আজ এই পর্যন্ত ভাল থাকবেন সবাই এবং ভাল রাখবেন সবাইকে , আল্লাহ্ হাফেজ।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন