Social Icons

শনিবার, ১১ মে, ২০১৩

কম্পিউটার Slow হয়ে গেছে? No Tension!!!Speed নিয়ে যান।

আসসালামু আলাইকুম,
সবাইকে শুভেচ্ছা।আজ আমি আপনাদের কিছু টিপস দেব (হয়ত আপনি আগে থেকেই জানতেন)
যা আপনার PC কে আরও Speed দিতে পারে।
কথা না বাড়িয়ে কাজে আসি ।
নিম্নের কাজগুলো করে দেখুন :

  • Ctrl + Alt + Delete চেপে বা টাস্কবারে মাউস রেখে Right Button ক্লিক করে Task Manager খুলুন। তারপর Processes-এ ক্লিক করুন। অনেকগুলো Program- তালিকা দেখতে পাবেন। এর মধ্যে যেগুলো এখন কাজে লাগছে না সেগুলো নির্বাচন করে End Process-এ ক্লিক করে বন্ধ করে দিন। যদি কিছু ভুল করে বন্ধ করে ফেলেন এবং অপারেটিং সিস্টেমের যদি কোন সমস্যা হয় তবে PC রিস্টার্ট করুন।
  • কিছু সময় পরপর Start এ গিয়ে Run লিখে এনটার দিয়ে  recent , Prefetch , temp , %temp% , tree/ , tree  লিখে ok করুন। একটা একটা করে লিখে এনটার করুন। এন্ড এনটার দিলে যে অ-কাজ্যকর ফাইল আসবে সে গুলো ডিলিট করুন।
  • Control Panel এ যান। Add or Remove এ দুই ক্লিক করুন।  Add/Remove windows components-এ ক্লিক করুন। নতুন যে উইন্ডো আসবে সেটির বামপাশে অদরকারি program গুলোর পাশের টিক চিহ্নগুলি তুলে দিন। তারপর Accessories and Utilities নির্বাচন করে Details এ ক্লিক করুন। নতুন যে উইন্ডো আসবে সেটি থেকে যে program গুলো আপনার কাজে না সেগুলোর টিক চিহ্নগুলো তুলে OK করুন। এখন next এ ক্লিক করুন। Successful message আসলে Finish এ ক্লিক করুন।
  • অনেক সময় PC'র র‍্যাম কম থাকলে PC slow হয়ে যায়। ভার্চুয়াল মেমোরি বাড়িয়ে কিছুতা গতি বাড়ানো যায়। এর জন্য- My Computer এ মাউস রেখে right button ক্লিক করে properties-e যান। এখন advance এ ক্লিক করে performance এর settings এ ক্লিক করুন। আবার advance -এ ক্লিক করুন। এখন change এ ক্লিক করে নতুন উইন্ডো এলে সেটির Initial size ও Maximum size-এ আপনার ইচ্ছামত size লিখে set-এ ক্লিক করে ok দিয়ে বেরিয়ে আসুন। তবে Initial size এ আপনার PC'র র‍্যামের দ্বিগুণ এবং Maximum size এ র‍্যামের চারগুন দিলে ভাল হয়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks